| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 5:38 pm
Title :
শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য:—অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ যশোর শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন এতিম শিশুদের স্বপ্নের ঠিকানা বৈদ্যপাশায়, দারুল আরকামে শিক্ষার আলোয় বদলাচ্ছে এতিম শিশুদের জীবন! দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না। চুরি ডাকাতির ভয়ে ঘুম নেই সাধারণ মানুষের অথচ পুলিশ ঠিকয় ঘুমায়

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
  • 107 Time View
১৭৪

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। কোল মিল ভেঙে যাওয়ায় বর্তমানে দেশের প্রথম কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে ২টি কোল মিল ভেঙে যায়। এতে ইউনিটটি ‍পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। সবশেষ বুধবার দুটি কোল মিল ভেঙে যাওয়ায় চালু থাকা একটি ইউনিটও বন্ধ হয়ে গেলে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

আবু বকর সিদ্দিক জানান, প্রথম ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে ২টি কোল মিল ভেঙে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়। পাথর মিশ্রিত কয়লার কারণে এ ঘটনা ঘটতে পারে।

তবে ইউনিটটি আবারও চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে জানিয়ে তিনি আরও বলেন, আশা করি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই ইউনিটটি চালু হবে এবং আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আর তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। তবে তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে।

বিদ্যুৎকেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আগামী মাসের ১৫ এপ্রিলের মধ্যে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি চালু হবে। আর দ্বিতীয় ইউনিটটি চালু করতে চীনা কোম্পানির সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনা চলছে। এই ইউনিট চালু করার জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় ইউনিট চালুর ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category