| ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 17, 2026, 11:29 pm
Title :
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২১, ২০২৬
  • 159 Time View
১৮১

খান ফেরদাউস

বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে হাজারো মুসুল্লিদের উপস্থিতে উৎসব মুখর পরিবেশে আজ শনিবার ২৩ মার্চ সকাল নয় টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজে ইমামতি করেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা রুহুল আমীন খান। খতিব বড়িয়া বাইতুল আমান জামে মসজিদ।

ঈদের নামাজে আগত মুসল্লীদের উদ্দেশ্য রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলী মোল্লার পরিবারের পক্ষ থেকে এলাকার সার্বিক পরিস্থিতি,মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের অবকাঠামো উন্নয়ন নিয়ে সৌজন্যে মূলক বক্তব্য রাখেন: অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।

বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত ছিলেন মুহাম্মদ মতিউর রহমান মোল্লা, অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, মুহাম্মদ মিজান মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা,আলেম ওলামা,চাকুরিজীবী,সাংবাদিক ও সর্বস্তরের হাজারো মুসুল্লি উপস্থিত ছিলেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মুসল্লীরা মহান আল্লাহর কাছে সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামণা ও ফিলিস্তিনি মজলুম মুসলিমদের জন্য এবং বিশ্ববাসীর কল্যানে দো’আ মুনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category