| ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 5, 2026, 12:35 am
Title :
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নেপালকে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারের সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাক  ছাত্র গ্রেপ্তার! উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে!

ভোলায় বোরহানউদ্দিনে অবৈধভাবে ইট ভাটার মাটি কাটায় মোবাইল কোটে – দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩
  • 437 Time View
৯১

ভোলা প্রতিনিধি!! ভোলার বোরহানউদ্দিন উপজেলার কালীগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।

আজ মঙ্গলবার দেউলা ইউনিয়নের ০৬ নং চর আলগী, গহর আলী মালের বাড়ির দক্ষিণ পার্শ্বের জমি সংলগ্ন কালীগঙ্গা নদী পাড়ের মাটি কাটার সময়ে স্হানীয়দের খবরে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ জনস্বার্থে অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায় ফসলি জমি থেকে কালীগঙ্গা নদী পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটার কতিপয় অসাধু ব্যাক্তিরা।

মোবাইল কোর্ট পরিচালনা করা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান কালীগঙ্গা নদী পাড়ের মাটি কাটা অবস্থায় ০৬ জনকে যন্ত্রচালিত ট্রলার ও দেশীয় যন্ত্র ব্যবহার করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা অইন, ২০১০ এর ৪ (খ), (গ), (ছ) ধারা লঙ্ঘনজনিত অপরাধ।
উক্ত অপরাধের কারণে গ্রেফতারকৃত ০৬ জন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা অইন, ২০১০ এর ১৫(১) ধারায় ০১টি মামলায় ১,৫০,০০০/- ( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। যা নগদে আদায়পূর্বক ট্রেজারি চালানের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংকে জমা প্রদান করা হয়। এ-সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে নেওয়ার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং তৎক্ষনাৎ সেখানে মাটিকাটা অবস্থায় ৬ জন কে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে নদী পাড়ের মাটি কাটার বিষয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category