| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 10, 2026, 9:58 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

মানবসেবায় ৪ বছরের অগ্রযাত্রা রিচ ক্লাব কমিউনিটির গৌরবময় উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
  • 402 Time View
৯৮

নিজস্ব প্রতিবেদকঃ- ব্রাদার্স বিজনেসম্যান সার্ভিসেস এর প্রযোজনাই, স্বকীয়, ডিজিট, কথা বিডি, এবং নারগিস আক্তার নিবেদিত রিচ ক্লাব “মিট এন্ড গ্রীট ২০২৪” অনুষ্ঠানটি সংগঠনের ৪র্থ বার্ষিকী উপলক্ষে গত ১৪ অক্টোবর উদযাপিত হয়।

তানজিলা আক্তার এবং সায়েদ আরেফিনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুদমিল শারিন শাহ। তাঁর বক্তব্যে তিনি সংগঠনের নবগঠিত ঢাকা ইউনিটের উদ্বোধন ঘোষণা করার পাশাপাশি নতুন বছরের সদ্য যুক্ত সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সংগঠনের আগামীর পথচলার দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, গত ৪ বছরে রিচ ক্লাব মানুষের জন্য মানুষের দ্বারা কাজ করে চলেছে এবং এই যাত্রায় যারা পাশে থেকেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তাছাড়াও উক্ত সভায় আরও বক্তব্য রাখেন অতিথিবৃন্দ, কমিটির সভাপতি আতিয়া সানজিদা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সাধারণ-সম্পাদক আনাস, এবং তিনটি ইউনিটের প্রেসিডেন্ট যথাক্রমে সুমাইয়া, নিবির ও প্রসান্ত। রিচ ক্লাবের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের নতুন, পুরাতন ও বর্তমান সকল সদস্য। আয়োজক কমিটিতে ছিলেন মাহাদি, মিনহাজ, কারিমুল, রোহান, মুনতাসিম, তামিম, সিথি, আশরাফুল, বখতিয়ার, পাপিয়া, সাদমান এবং সায়মা। প্রতিবছরের ন্যায় এ বছরও সদ্য সমাপ্ত বছরের সেরা সদস্যদের সম্মাননা জানানোর পাশাপাশি কেক কেটে রিচ ক্লাবের ৪র্থ বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষে পরিবেশন করা হয় ফারদিন, আপন এবং সৌমিকের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category