| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 1:52 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • 126 Time View
২৬০

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেওয়ার দৃশ্য দেখা যায়।

সংশ্লিষ্টরা জানান, রোববার সকাল থেকে বিদ্যুৎ ছিল না এই কেন্দ্রে। বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরও সরবরাহ করা হয়নি। ঝড়বৃষ্টি শুরু হলে কেন্দ্রসচিবের ব্যবস্থাপনায় করা হয় মোমবাতি প্রজ্বালন।

এ বিষয়ে ওই কেন্দ্রের সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে এমনটাই জানতাম। এ জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ নেই। বারবার বলার পরও বিদ্যুৎ সরবরাহ করেনি পল্লী বিদ্যুৎ সমিতি। বাধ্য হয়ে মোমবাতি প্রজ্বালনের ব্যবস্থা করেছি।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ওই কেন্দ্রটি আমাদের বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত। রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা শঠিবাড়ি গ্রিড থেকে বিকল্প লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ জানান, এ বিষয়ে কেন্দ্রসচিব আমাকে কিছু জানায়নি। এটা পুরোটা কেন্দ্র সচিবের দায়। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category