মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন সভাপতি রহিম, সম্পাদক মামুন
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
430 Time View
মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন সভাপতি রহিম, সম্পাদক মামুন
এনায়েত করিম রাজিব বাগেরহাট প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পরে বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন। বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথমার্ধের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং টিমের আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, নির্বাচন মনিটরিং টিমের সদস্য ওয়াহিদুল ইসলাম পল্টু, বেগম লুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, শিকদার ফরিদুল ইসলাম ও আব্দুল জব্বার মোল্লা। আলোচনা শেষে বিকেল ৩টায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৫৫
এনায়েত করিম রাজিব
বাগেরহাট প্রতিনিধিঃ
দীর্ঘ ১৭ বছর পরে বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন।
বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথমার্ধের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং টিমের আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, নির্বাচন মনিটরিং টিমের সদস্য ওয়াহিদুল ইসলাম পল্টু, বেগম লুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, শিকদার ফরিদুল ইসলাম ও আব্দুল জব্বার মোল্লা।
আলোচনা শেষে বিকেল ৩টায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।