| ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি October 10, 2026, 3:11 am
Title :
প্রবাসীর জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর পিবিআইয়ের হাতে আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি

ময়মনসিংহ পাউবোর তত্ত্বাবধানে নান্দাইলের কাঁচামাটিয়া নদীর পুনঃখনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫
  • 368 Time View
৩৩০

প্রথম বাংলা : ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে নান্দাইল উপজেলায় “কাঁচামাটিয়া নদীর ভাঙ্গন হতে রসুলপুর গ্রাম রক্ষা ও নদী পুনঃ খনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

এপর্যন্ত পুনঃখনন” প্রকল্পের শতকরা ৪২ ভাগ (৪২%) কাজ সম্পন্ন হয়েছে। যার আর্থিক অগ্রগতি শতকরা ২৬ ভাগ (২৬%)। আগামী ২০২৬ইং সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি বাস্তবায়ন হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের একটি সুত্র জানায়। সুত্রটি আরো জানায়, কাঁচামাটিয়া নদীর চংভাদেরা মুশুলী গ্রাম থেকে শুরু করে কাটলিপাড়া-নান্দাইল পর্যন্ত নদীর ২৩ কিলোমিটারের পুনঃখনন কাজ চলছে। এই কাজে ব্যয় হবে ১৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ১শ’ ৭০ টাকা।

নদীটির ২৩ কি.মি দীর্ঘ পুনঃখনন কাজের স্হান ভেদে ০ মিটার হতে ২.৯৭ মিটার গভীরতায় কার্টিং, তলদেশের প্রস্ত থাকবে ২০ মিটার এবং স্থানভেদে উপরিভাগে প্রস্ত থাকবে ২১ মিটার হতে ৩০ মিটার। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর ভাঙ্গন থেকে পাশের গ্রাম রক্ষা পাবে,টেকসই পানিব্যবস্থা পনার মধ্য দিয়ে কমপক্ষে ১ হাজার ২শ’৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

হাসি ফুটবে প্রকল্পের পাশে বসবাসকারী জনগণের মুখে ঠিকাদারী প্রতিষ্ঠান এম. এ জয়েন্ট ভ্যাঞ্চার’ প্রকল্পটির কাজ করে যাচ্ছে।প্রকল্পের কাজ তদারকি করছেন নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল ও উপ সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category