| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 9, 2026, 4:28 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

রাণীনগরে ভটভটি উল্টে নারী শ্রমিক নিহত, আহত ৫

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • 82 Time View
১৭১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রানীনগরে ভটভটি উল্টে এক নারী নির্মাণ শ্রমিক নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাট ইউপি’র হরিশপুর গ্রাম থেকে ৮-১০ জন নির্মাণ শ্রমিক ভটভটিযোগে রানীনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কৌনজ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোছাঃ জামিনা (৩০), স্বামী মোঃ কমলা, গ্রাম হরিশপুর, থানা রানীনগর, জেলা নওগাঁ—কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মোঃ নয়ন (৩২), পিতা মোহাম্মদ জালাল; মোঃ শামীম (৩০), পিতা মৃত ইয়াকুব আলী; মোঃ তারেক (২৮), পিতা মোঃ মোয়াজ্জেম; মোঃ জাবেদ মিনা, পিতা ছবেদ আলী; মোঃ আলামিন (৩০), পিতা মোঃ আনিছুর; এবং মোঃ আব্দুল লতিফ (২৮), পিতা আব্দুল সাত্তার। তাদের সবার বাড়ি হরিশপুর গ্রাম, থানা রানীনগর, জেলা নওগাঁ।

প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল মুঠোফোনে জানান, ভটভটি উল্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category