| ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে সফর, ১৪৪৮ হিজরি August 12, 2026, 5:13 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

র‍্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪
  • 446 Time View

প্রথম বাংলা – র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বর্তমানে তিনি র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে মুনীম তার দায়িত্ব নিতে পারেন। তিনি র‌্যাবের ১৩তম মুখপাত্র হবেন।

রোববার (৭ জুলাই) র‍্যাবের এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বর্তমান মুখপাত্র কমান্ডার আরাফত হোসেনকে বদলি করে র‌্যাব-৮ এর অধিনায়ক করা হয়েছে। তার জায়গায় দায়িত্বে আসছেন মুনীম ফেরদৌস। এই সেনা কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে ব্যাটালিয়নটির দায়িত্ব পান।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। অল্পদিন র‌্যাব-৫ এর দায়িত্ব পাওয়া মুনীমের বেশ কয়েকটি অভিযান প্রশংসিত হয়েছে। এর মধ্যে অন্যতম ২০ কোটি টাকা হাতিয়ে দুবাই পালানোর চেষ্টাকালে এনজিও পরিচালককে গ্রেপ্তার, শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তার, ১০ আগ্নেয়াস্ত্রসহ শ্বশুরবাড়িতে জামাই গ্রেপ্তার, নারীদের বাড়িতে নিয়ে ধর্ষণ করতেন স্বামী আলমগীর রয়েল ভিডিও করতেন স্ত্রী হেলেনা খাতুন। এই ঘটনায় এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া নওগাঁর মান্দায় কাভার্ড ভ্যানের ভেতর কৌশলে আনা বিপুল মাদক উদ্ধার, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের আইনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান ওরফে মিজুকে ডাকাতির প্রস্তুতিকালে ১১ সদস্য হাতে-নামে গ্রেপ্তার, গোদাগাড়ীতে মাটি খুঁড়ে পুঁতে রাখা তিন কেজি হেরোইন উদ্ধার অভিযান উল্লেখযোগ্য।

এদিকে আড়াই মাসেরও কম সময় র‌্যাব মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়া কমান্ডার আরাফাত ইসলাম বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক হয়েছেন। তিনি চলতি সপ্তাহে দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category