| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে সফর, ১৪৪৮ হিজরি August 9, 2026, 7:50 am
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬
  • 47 Time View

সেলিম মিয়া:ময়মনসিংহে পৃথক দুইটি অভিযানে আদাল তের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ , সদর কোম্পানি।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে তারা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কোতো য়ালী থানাধীন আর কে মিশন রোড এলাকায় অভিযান পরি চালনা করে র‌্যাব-১৪।এ সময় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ১৫ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ গেন্দু মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয় তিনি ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড এলাকার বাসিন্দা।

একই রাতে দ্বিতীয় অভিযানে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানার পূরবী সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আকাশ (২৪)-কে গ্রেফতার করা হয়। তিনি পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা।

র‌্যাবের তথ্যমতে, গ্রেফতার হওয়া দুই আসামিই দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানু গ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৪ জানিয়েছে, অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেফতারে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category