| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 17, 2026, 8:19 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

লামায় গজালিয়া ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন পুলিশ সুপার বান্দরবান

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
  • 254 Time View
২০৭

মুহাম্মদ এমরান
লামা-বান্দরবান

শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন গজালিয়াও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন, বান্দরবান জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফাঁড়ির সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category