| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই সফর, ১৪৪৮ হিজরি July 29, 2026, 1:12 am
Title :
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’

শত কবিতার দীপশিখা: বাংলা কবিতা ডট কমে নাজমুল হক প্রদীপের শতস্পর্শী মাইলফলক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
  • 372 Time View

নিজস্ব প্রতিবেদক:-  বাংলা কবিতা ডট কম ওয়েবসাইটে নাজমুল হক প্রদীপের ১০০তম কবিতা প্রকাশিত হয়েছে। সাহিত্যের পথে এটি তাঁর এক বিশেষ অর্জন, যা পাঠক ও সমালোচক মহলের জন্য আনন্দের সংবাদ বটে।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাবাগান গ্রামে জন্মগ্রহণ করা নাজমুল হক প্রদীপ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে মাস্টার্স অফ এডুকেশন (বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা) বিষয়ে অধ্যয়নরত। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রি-এম.এড. ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি বি.এড. ডিগ্রী অর্জন এবং আইনশাস্ত্রেও পড়াশোনা করেছেন।

২০২১ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘কলম হবে কি?’ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যজগতে যাত্রা শুরু করেন তিনি। এ গ্রন্থে স্থান পাওয়া ২৯টি কবিতায় ধরা দিয়েছে জীবনের বাস্তবতা, সমাজচিত্র, ভালোবাসা ও একাকীত্বের টানাপোড়েন।খুব শীঘ্রই তার নতুন একক কাব্যগ্রন্থ ‘শেষ পৃষ্ঠা নেই’ প্রকাশিত হবে। সহজ ভাষায় গভীর অনুভব প্রকাশ করাই তাঁর কবিতার মূল বৈশিষ্ট্য।

শততম কবিতা প্রকাশ উপলক্ষে নাজমুল হক প্রদীপ সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সমালোচকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তরুণ এ কবির এই অর্জন বাংলা কবিতার ভুবনে নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category