| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি June 1, 2026, 12:49 pm
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জে দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
  • 144 Time View

মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৫) বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর আহ্বায়ক ও বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার এবং উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, হারুন অর রশিদ শিকদার, শিকদার খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম ভিপি দুলাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান আলীম জোমাদ্দার, সহ-সভাপতি কাজী শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, মশিউর রহমান মাসুদ, স্বপন শিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, সদস্য সচিব মো. আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিক দলের সভাপতি আ. খালেক হাওলাদার, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা বেগম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনিসহ আরও অনেকে।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category