| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 24, 2026, 9:08 pm
Title :
বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা

সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার!

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬
  • 126 Time View

নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ বরিশাল : – আসন্ন বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে দেখতে চেয়ে পোস্ট করছেন।বরিশাল ভ্রমণ

স্থানীয় সূত্রে জানা গেছে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায়ও সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে শাহীন তালুকদারের নাম আলোচনায় রয়েছে। অনেকেই মনে করছেন, নীতি-নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন নেতৃত্ব পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরুল ইসলাম চৌধুরী দুলাল ও মো. ফাহাদুল ইসলাম চৌধুরী রবিন বলেন, “আমরা এবারের পৌর নির্বাচনে মেয়র হিসেবে মো. শাহীন তালুকদারকে দেখতে চাই। তিনি একজন সৎ, সাহসী ও যোগ্য মানুষ। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন হবে বলে আমরা আশা করি।”

এ বিষয়ে শাহাবুদ্দিন তালুকদার শাহীন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বাকেরগঞ্জ-৬ আসনের এমপি,বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আবুল হোসেন খানের নেতৃত্বে রাজপথে থেকে সকল আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি। দলের নীতি ও আদর্শ থেকে কখনো সরে আসিনি এবং অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। বিপদ-আপদে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “আমার পিতা মরহুম নূর মোহাম্মদ খান (মনু তালুকদার) একজন জনপ্রিয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) ছিলেন। এছাড়াও আমার চাচা মরহুম এমদাদ আলী খান তালুকদার দীর্ঘদিন ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

শাহীন তালুকদার বলেন,ছাত্র জীবন থেকেই “দলের নীতি-আদর্শ ধারণ করে ৩৭ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবা করার চেষ্টা করেছি। দল যদি আমাকে মূল্যায়ন করে এবং সাধারণ মানুষ যদি সেবা করার সুযোগ দেয়, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category