| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি May 13, 2026, 2:56 pm
Title :
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ মিথ্যা মামলা ও চার্জশিটে ভুক্তভোগী এশিয়ান টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদ; তদন্ত কর্মকর্তা এসআই নজমুল মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

সাংবাদিক টিপুকে কারাদণ্ড: কয়রা সাংবাদিক ফোরামের উদ্বেগ ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
  • 191 Time View

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে প্রকৌশল বিভাগের কর্মকর্তার লাঞ্ছনার শিকার হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কয়রা সাংবাদিক ফোরাম। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার সকালে কয়রা সাংবাদিক ফোরামের ভার্চুয়াল জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারিক লিটু এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম রাশেদুজ্জামান হিরো।

সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ দিপু এবং প্রচার সম্পাদক সুমাইয়া সুলতানা। তাঁরা সাংবাদিক টিপুর ওপর হামলা এবং পরবর্তীতে কারাদণ্ড দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন,মো.আব্দুল মান্নান, জিল্লুর রহমান,আব্দুল্যাহ আল জুবায়ের,মো.কাজল,মো.সালাউদ্দিন,সোহরাব হোসেন,মাহফুজা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, “তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে লাঞ্ছিত ও সাজা প্রদান সাংবাদিকতার স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। এটা সাংবাদিকদের জন্য ভয়াবহ বার্তা।”

সভায় জানানো হয়, গত ২২ এপ্রিল তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হয়ে রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেন।

ঘটনার পর সাংবাদিক টিপু বলেন, “আমি নির্মাণকাজের মান খারাপ হওয়ার অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে গিয়েছিলাম। তখন প্রকৌশলী মামুন আলম কোনো সহযোগিতা না করে উল্টো আমাকে মারধর করেন। আমি প্রতিরোধ করতে গেলে হাতাহাতি হয়।”

কয়রা সাংবাদিক ফোরাম দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category