| ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 17, 2026, 2:20 am
Title :
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত – ডিএমপি

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫
  • 433 Time View
২১৪

প্রথম বাংলা : হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের বক্তব্য গণমাধ্যমে খণ্ডিত ও ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুলাই) বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে গত ১ জুলাই ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ঊদ্ধৃত করে প্রকাশিত সংবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আক র্ষিত হয়েছে। উক্ত সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই ঘটনায় নিহত দেশি-বিদেশি সকলের আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। ওই ঘটনার নবম বর্ষপূর্তি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জগুলো ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া, ভবিষ্যতে এ রকম ঘটনার পূনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশ্বাস করে বর্ণিত বিষয়ে অহেতুক ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category