| ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 17, 2026, 12:36 pm
Title :
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায়

মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬
  • 27 Time View
৯৩

চট্টগ্রামের হালিশহর গলিচিপা পাড়া অমূল্য সওদাগর এর বাড়ি ও দক্ষিণ কাট্টলী অঞ্চলের পূজামণ্ডপগুলোতে বিজয়া দশমীতে শঙ্খনাদ, উলুধ্বনি ও ঢাকের বিষণ্ন ছন্দে দেবী দুর্গাকে অশ্রুসজল চোখে বিদায় জানানো হয়।

বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদনের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্য বিনিময় করেন। সিঁদুর ও মিষ্টি দিয়ে দেবীর মুখমণ্ডলে স্পর্শ করিয়ে মর্ত্য থেকে বিদায়ের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়।

নারীরা একে অপরের কপালে সিঁদুর মাখিয়ে কল্যাণ কামনা করেন এবং আগামী বছরের প্রত্যাশা ব্যক্ত করেন। সকালে নির্ধারিত তিথিতে দর্পণ বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিদায়ের সুর ও বিষাদ, বিষণ্ন আবহে ঢাকের গভীর আওয়াজ, ধূপের ধোঁয়া আর বিষণ্ন সুরভক্তদের মনকে ভারী করে তোলে।
“আসছে বছর আবার হবে” ধ্বনিতে ভক্তরা দেবীকে ভাসানের উদ্দেশ্যে বিদায় জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category