| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা জিলকদ, ১৪৪৭ হিজরি April 19, 2026, 5:14 pm
Title :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম সেচের অভাবে শুকিয়ে মরছে বোরো ধানের চারা সপ্তাহের ব্যবধানে ৩ হাজার কোটি টাকার মূলধন উধাও! বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা! জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর উত্তর ঢালিবাড়ি জোড়া আয়রন ব্রিজ এখন মরণ ফাঁদ! বরিশালের ব্রীজ নির্মানে রডের পরিবর্তে বাশঁ, সত্যতা পেয়েছে প্রশাসন বরিশালে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল” তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত কোথাও কোথাও ১০ ঘণ্টা থাকে না বিদ্যুৎ! 

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • 7 Time View

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন; এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন।

বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ।

এনসিপির আহ্বায়ক বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে, তাদের সঙ্গে নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই।

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী
নাহিদ ইসলাম বলেন, আজকে যারা আসছে আমরা মনে করি, তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।

তবে, ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না বলে জানিয়েছেন তিনি।

নাহিদ আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে, এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category