| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 5:47 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

অন্ধকার জয়ী এক আলোর সারথি স্বাধীনতা পুরস্কারে ভূষিত মো. সাইদুল হক

নিজস্ব প্রতিবেদক মো: কাওছার মল্লিক
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • 146 Time View
২৬৯

নিজস্ব প্রতিবেদক, মোঃ কাওছার মল্লিক ঢাকাঃ-চোখের আলো নেই, কিন্তু অন্তরের দীপশিখায় আলোকিত করছেন সমাজকে। শৈশবে দৃষ্টিশক্তি হারিয়েও যিনি দমে যাননি, বরং হাজারো দৃষ্টিহীন মানুষের চোখের জ্যোতি হয়ে কাজ করছেন— সেই স্বপ্নজয়ী মানুষ জনাব মো. সাইদুল হক এবার ভূষিত হলেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর হাতে এই গৌরবোজ্জ্বল পদক তুহহৃহৃহৃলে দেন। এ বছর জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের সাথে সমাজসেবা খাতে বিশেষ অবদানের জন্য জনাব সাইদুল হককে এই সম্মাননা প্রদান করা হয়।

সংগ্রাম থেকে সফলতার মহাকাব্য
১৯৬৭ সালের ১০ মে বরিশালের বাকেরগঞ্জে জন্ম নেওয়া সাইদুল হকের জীবন ছিল এক কঠিন পরীক্ষার নাম। মাত্র কয়েক বছর বয়সেই টাইফয়েডে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন চোখের দৃষ্টি। কিন্তু শারীরিক এই সীমাবদ্ধতাকে তিনি কখনো প্রতিবন্ধকতা হতে দেননি। অদম্য ইচ্ছাশক্তির জোরে বরিশাল বিএম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। সমাজের অবহেলা আর প্রতিকূলতাকে জয় করে তিনি হয়ে ওঠেন এক অপরাজিত যোদ্ধা।

‘বার্ডো’: হাজারো দৃষ্টিহীনের আশ্রয়স্থল
উচ্চশিক্ষা শেষে সরকারি চাকরিতে যোগ দিলেও সাইদুল হকের মন পড়ে ছিল তাঁর মতো হাজারো দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের কল্যাণে। সেই ভাবনা থেকেই তিনি গড়ে তোলেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)। মিরপুরের রূপনগরে তাঁর হাতে গড়া এই প্রতিষ্ঠানটি আজ একটি বিশাল মহিরুহে পরিণত হয়েছে।
এখানে রয়েছে:
ব্রেইল একাডেমি: যেখানে প্রথম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত বিনামূল্যে পাঠদান করা হয়।
ব্রেইল প্রেস ও লাইব্রেরি: যা দেশের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার প্রধান উৎস।
বিশেষায়িত হাসপাতাল: যেখানে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

রাষ্ট্রীয় সম্মানের মুকুটে নতুন পালক
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. সাইদুল হক সমাজসেবায় তাঁর অনন্য অবদানের জন্য এর আগে ২০২৩ সালে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’ অর্জন করেন। স্বাধীনতা পুরস্কার-২০২৬ অর্জনের মাধ্যমে তাঁর সেই দীর্ঘ সংগ্রাম ও মানবসেবা আজ রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদায় সিক্ত হলো।

প্রধানমন্ত্রীর অভিবাদন ও অনুপ্রেরণা
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
“মো. সাইদুল হক আমাদের সমাজের এক জীবন্ত কিংবদন্তি। তাঁর এই অর্জন প্রমাণ করে যে, দেশপ্রেম ও আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই মানুষকে রুখতে পারে না। তিনি শুধু প্রতিবন্ধী ব্যক্তিদেরই নয়, বরং পুরো জাতির জন্য এক অদম্য অনুপ্রেরণার নাম।”

মো. সাইদুল হকের এই স্বীকৃতি দেশের অবহেলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়নে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category