| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই সফর, ১৪৪৮ হিজরি July 22, 2026, 5:19 am
Title :
যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক”

অপূর্ণতা নিয়ে বইমেলায় রুবিনা আলমগীর

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • 202 Time View

রুবিনা আলমগীর পেশায় একজন নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও কথাসাহিত্যিক। শৈশব থেকেই লেখালেখি তার শখ ও ভালো লাগা। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে ‘দেশ মাটি মানুষ’ নামের একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতার সাথে যুক্ত হন।

পরবর্তিতে অনলাইন নিউজ পোর্টাল এবি নিউজ, জাতীয় দৈনিক বাংলাদেশর আলো পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হয়ে লেখার হাতকে আরো নিপুন ও পাকাপোক্ত করেন। লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক পরিমন্ডলেও শৈশব থেকেই তার পদচারণা। এর আগে শট ফিল্ম, মিউজিক্যাল ফিল্ম সহ ৪ টি গান লিখেছেন।

নিজের লেখা ৪ টি গানের মাঝে ৩ টি গানে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন। গান গাওয়াও তার আরেকটি শখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে লোক সংগীতের উপর গানের কোর্স সম্পূর্ণ করে অর্জন করেছে সনদপত্র। পড়াশোনা ও সাংস্কৃতিক অঙ্গনে সমান্তরাল প্রতিভার ছাপ রেখে স্নাতকের পাঠও চুকিয়েছেন তিনি। নান্দনিক কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে অর্জন করেছেন সার্টিফিকেট, মেডেল। পেয়েছেন প্রায় শতাধিক পুরষ্কার এবং স্বীকৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত নৃত্যশিল্পী হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় নৃত্যশিল্পীর স্বীকৃতিও অর্জন করেছেন তিনি। এর পাশাপাশি তিনি একাধারে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ, মানবাধিকার সংস্থাসহ বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সম্মানিত সদস্য ও দায়িত্বশীল পদে রয়েছেন। তিনি “অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন” নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন।

তিনি অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। রুবিনা আলমগীরের আত্মকান্না, দীর্ঘশ্বাস দুটি বইয়ের সাফল্যের পর এবার অমর একুশে বইমেলায় রুবিনা আলমগীরের লেখা তৃতীয় উপন্যাস “অপূর্ণতা” বইটি পাওয়া যাবে পুথিপ্রকাশে ৩২২-৩২৩ নং স্টলে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুবিনা আলমগীরের নিজ কন্ঠে গাওয়া ৫টি গান এবং দুটি চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category