| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 4:38 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করুন; রাষ্ট্রকে বিএমএসএফ নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫
  • 207 Time View
১১৯

খান মেহেদী :- গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার এবং দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা সহ সারাদেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী সারাদেশের ন্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন ভাতা চায় না। তারা দেশের পক্ষে বিনা বেতনে কাজ করতে সুরক্ষা চায়, এটা দিতে রাষ্ট্রের এত মায়াকান্না কেনো? দেশ গঠনের দীর্ঘ ৫৪ বছর ধরে সাংবাদিকদের কোন দাবিই রাষ্ট্র পূরণ করেনি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার করে দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির করুন,যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবেনা

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক সেলিম নিজামী, রিয়াজুল হাসান অভি, কেন্দ্রীয় নেতা উজ্জ্বল ভুঁইয়া, শফিকুল ইসলাম, তারিক লিটু, মারিয়া আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল ইসলাম রনি প্রমূখ। বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএচএম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম সমাবেশে যোগ দেন।

এদিকে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং সারাদেশে অব্যাহত নির্যাতন, মিথ্যা মামলার শিকার আসামী সাংবাদিকদের মুক্তির দাবিতে
জেলা, উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন স্বস্ব ব্যানারে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category