| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 22, 2026, 3:41 am
Title :
আমরা হিন্দু মুসলিম ভাই ভাই – হিংসা বিদ্বেষের ঠাঁই নাই: শাহাদাত হোসেন লাল শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি

আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬
  • 5 Time View
৭

রাজশাহী নগরের রেলগেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে কয়েকটি দোকান উচ্ছেদ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এতে দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

উচ্ছেদ অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক তরুণকে বলতে শোনা যায়, ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন।’ ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রাসিকের উদ্যোগে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার অভিযানের অংশ হিসেবে রেলগেট এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়সংলগ্ন ফুটপাতের কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়। এতে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ওই সব দোকানের ব্যবসায়ীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণকে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরতে দেখা যায়। তিনি বলেন, ফুটপাতে ব্যবসা করেই তাঁর বাবা তাঁকে পড়াশোনা করিয়েছেন। পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে এখন তিনি নিজেই একটি ছোট দোকান চালান। এই দোকানের আয়েই চলে তাঁদের সংসার। তাঁর বাবা একজন প্রতিবন্ধী মানুষ। দোকান থেকে যা আয় হয়, তার বেশির ভাগই বাবার ওষুধ কেনার পেছনে ব্যয় করতে হয়। তাই দোকান উচ্ছেদের আগে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

ভিডিওতে এক বয়স্ক নারীও উচ্ছেদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে তাঁরা সংসার চালান। দুই যুগেরও বেশি সময় ধরে ওই স্থানে ব্যবসা করছেন তাঁরা। দোকান ভেঙে দেওয়ায় এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কথা বলতে বলতে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ফুটপাত দখলমুক্ত রাখার প্রয়োজনীয়তা, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও বিকল্প কর্মসংস্থানের বিষয়টি আলোচনায় এসেছে।
দীর্ঘদিন ধরে রেলগেট এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করা ব্যবসায়ীরা মানবিক দিক বিবেচনায় তাঁদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন। তাঁদের দাবি, ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প কর্মসংস্থান বা ব্যবসার উপযুক্ত জায়গার ব্যবস্থা করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category