| ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 4, 2026, 12:27 pm
Title :
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নেপালকে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারের সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাক  ছাত্র গ্রেপ্তার! উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে!

আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 1 Time View

ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলিকে আর্সেনাল থেকে দলে ভেড়ানোর বিষয়টি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।

মার্টিনেলিকে পেতে আর্সেনালকে ৬০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮১ মিলিয়ন ডলার) নির্ধারিত ট্রান্সফার ফি দেবে আল হিলাল। পাশাপাশি ভবিষ্যতে মার্টিনেলিকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করা হলে সেই অর্থের একটি শতাংশও পাবে আর্সেনাল।

 

এই ট্রান্সফার আর্সেনালের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের খেলোয়াড় বিক্রির রেকর্ড গড়েছে। এর আগে ২০১৭ সালে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেনকে ৩৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলের কাছে বিক্রি করেছিল গানাররা।

আল হিলালের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন ২৫ বছর বয়সী মার্টিনেলি। চলতি সৌদি প্রো লিগে চার ম্যাচ শেষে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্লাবটি।

সাত বছর উত্তর লন্ডনে কাটানোর পর আর্সেনাল অধ্যায়ের ইতি টানলেন মার্টিনেলি। গানারদের হয়ে ২৭৮ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। ২০১৯ সালে ১৮ বছর বয়সে ব্রাজিলের ক্লাব ইতুয়ানো থেকে আর্সেনালে যোগ দিয়েছিলেন এই উইঙ্গার।

গত মৌসুমে আর্সেনালের হয়ে ৫৩ ম্যাচ খেলেছেন মার্টিনেলি। সেই মৌসুমে ২২ বছর পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ওঠে।

তবে চলতি প্রিমিয়ার লিগে আর্সেনালের প্রথম দুই ম্যাচে কোভেন্ট্রি সিটি ও অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ ডে স্কোয়াডেই জায়গা হয়নি মার্টিনেলির। এর মধ্যে এ গ্রীষ্মে গ্রিসের আন্তর্জাতিক খেলোয়াড় ক্রিস্টোস জোলিসকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। ক্লাবটির প্রথম দুই ম্যাচে বাঁ-প্রান্তের উইঙ্গার হিসেবে শুরুর একাদশে ছিলেন জোলিস।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপের দলেও ছিলেন মার্টিনেলি। জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে গোল করেছিলেন তিনি। তবে পরের রাউন্ডে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

আল হিলাল জানিয়েছে, বৃহস্পতিবারই নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন মার্টিনেলি। শুক্রবার আল শাবাবের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি ক্লাবটির হয়ে অভিষেকও হতে পারে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category