| ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৭শে শাবান, ১৪৪৭ হিজরি February 15, 2026, 9:59 pm
Title :
বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ একটি আধুনিক, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান! উন্নয়নের নতুন প্রত্যাশা নবনির্বাচিত এমপি আবুল হোসেন খান-এর নেতৃত্বে গড়ে উঠবে আধুনিক ও ভালোবাসার জনপদ ইবনে সিনা স্বর্ণপদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী ঢাকা–৮ এ গণজোয়ারের ঐতিহাসিক বিজয়: জননেতা মির্জা আব্বাসকে নির্বাচিত করায় জনগণকে লায়ন নুরুল ইসলাম খান মাসুদের অভিনন্দন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্মকর্তারা বাকেরগঞ্জে রাতের আধারে দাড়িপাল্লার পক্ষে  ভোট কেনার সময় সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মোল্লা অবরুদ্ধ সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত  দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাহামুদুন্নবী তালুকদার! 

একটি আধুনিক, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান!

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 5 Time View

খান মেহেদী :- বরিশাল জেলা বিএনপির দক্ষিণের আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খানের বিজয়ে বাকেরগঞ্জ-৬ আসনের সর্বস্তরের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে

এলাকাবাসীর প্রত্যাশা, তার অভিজ্ঞ, সৎ ও উন্নয়নমুখী নেতৃত্বে এ অঞ্চল খুব দ্রুতই শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের এক অনন্য দৃষ্টান্তে পরিণত হবে।

রাজনীতির দীর্ঘ পথচলায় আবুল হোসেন খান সবসময় সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন।

২০০১ সালে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধন করেন। একই সঙ্গে সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে তার কার্যকর উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করে এবং জনগণের হৃদয়ে স্থায়ী স্থান করে দেয়।

নবনির্বাচিত হওয়ার পরে দৈনিক আজকালের কন্ঠের ক্রাইম রিপোর্টার সাংবাদিক খান মেহেদীর এক প্রশ্নের জবাবে আবুল হোসেল খান বলেন, “বাকেরগঞ্জকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।

দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের মহাযজ্ঞ এগিয়ে নেওয়া হবে।” তিনি তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের মতে, আবুল হোসেন খানের অভিজ্ঞতা, দেশপ্রেম ও জনগণের প্রতি অঙ্গীকার এ অঞ্চলের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে। তার নেতৃত্বে উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জ-৬ আসন আগামী দিনে শিল্প, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় নতুন উচ্চতায় পৌঁছাবে—এমন বিশ্বাস প্রকাশ করেছেন তারা।

এলাকাবাসীর দৃঢ় প্রত্যাশা, নবনির্বাচিত এই জননেতার হাত ধরেই বাকেরগঞ্জে শুরু হবে উন্নয়নের নতুন অধ্যায়, যেখানে শান্তি, অগ্রগতি ও ভালোবাসার সমন্বয়ে গড়ে উঠবে একটি সমৃদ্ধ ও স্বপ্নের জনপদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category