| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি June 2, 2026, 2:05 am
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

দেশবাসীর প্রতি প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান বিশ্বাস মতিউর রহমান বাদশার!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
  • 226 Time View

খান মেহেদী :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা দেশব্যাপী ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন।

আজ ১০ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা বলেন আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজন করা কোনো নির্বাচনই গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি জানান, এমন নির্বাচন হলে যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোট বর্জন কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী যুবলীগ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের কর্মসূচি বাস্তবায়ন করবে। অবৈধ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রতিহত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

যুবলীগ নেতাদের দাবি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগবিহীন নির্বাচন জনগণের মতামত ও ভোটাধিকারকে উপেক্ষা করার শামিল। তারা বলেন, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের অনুভূতিরই প্রতিফলন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবলীগের এই ভোট বর্জনের ঘোষণা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাদের ধারণা, এ ধরনের অবস্থান দেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category