| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৯শে শাবান, ১৪৪৭ হিজরি February 17, 2026, 4:42 am
Title :
জাতীয় দৈনিক দৈনিক আজকালের কন্ঠ পএিকার ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন প্রতিবাদী সাংবাদিক খান মেহেদী! বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ একটি আধুনিক, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান! উন্নয়নের নতুন প্রত্যাশা নবনির্বাচিত এমপি আবুল হোসেন খান-এর নেতৃত্বে গড়ে উঠবে আধুনিক ও ভালোবাসার জনপদ ইবনে সিনা স্বর্ণপদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী ঢাকা–৮ এ গণজোয়ারের ঐতিহাসিক বিজয়: জননেতা মির্জা আব্বাসকে নির্বাচিত করায় জনগণকে লায়ন নুরুল ইসলাম খান মাসুদের অভিনন্দন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্মকর্তারা

জাতীয় দৈনিক দৈনিক আজকালের কন্ঠ পএিকার ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন প্রতিবাদী সাংবাদিক খান মেহেদী!

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক :-জাতীয় দৈনিক দৈনিক আজকালের কন্ঠ পএিকার ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান প্রতিবাদী সাংবাদিক খান মেহেদী!

দক্ষিণ জনপথের গণমুখী সাংবাদিকতায় উজ্জল দৃষ্টান্ত স্থাপনকারী সাংবাদিক খান মেহেদী। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ১৯৯৭ সালে মুসলিম পরিবারের খান বংশে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে সাংবাদিকতা পেশায় যোগদান করেন তিনি। মহান এই পেশায় বাধা বিভক্তি সকল প্রতিবন্ধকতা পিছনে ফেলে কর্মদক্ষতায় সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক আবু নাঈমের নজরে আসেন তিনি। তার হাত ধরেই সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন শুরু করেন। শুধু নিজ উপজেলা বাকেরগঞ্জে শখের বসেই নয়, দক্ষিণ জনপথে অবহেলিত নির্যাতিত নিরীহ মানুষের কথা চিন্তা করেই সাংবাদিকতা পেশায় মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তার লিখনিতে অক্লান্ত পরিশ্রমে সামাজিক পরিবর্তনে তিনিও প্রশংসিত হয়েছেন। অক্লান্ত পরিশ্রমের করে হেঁটে চলা সাংবাদিকদের মধ্যে অন্যতম একজন সাংবাদিক হিসেবে সাংবাদিক খান মেহেদী জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ সেরা প্রতিনিধির স্থান অর্জন করেছেন।

সত্যের সন্ধানে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি বিভিন্ন সময় মামলা হামলা শিকার হয়েছেন।

সত্য-ন্যায়ের রাস্তা তিনি পথ দেখিয়েছেন সংগঠনের তরুণ সাংবাদিকদের, তার লিখনিতে অনেক গৃহহীন খুঁজে পেয়েছেন মাথা গোজার ঠাই। যাহার লিখনিতে ভিক্ষুক শিশু ঠাই পেয়েছে আজ বিদ্যালয়। যাহার লিখনিতে চিকিৎসার অভাবে মৃত্যুর যাত্রী ঠাঁই পেয়েছেন চিকিৎসা সেবায়। যাহার লিখনিতে অসহায় মায়ের ঠাই মিলেছে সন্তানদের ঘরে।

ক্ষমতাসীন দস্যুদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের বিরুদ্ধে কলম তুলেছেন জাতীয় দৈনিক আজকালের কন্ঠের পাতায়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে অনেক পরিবর্তন এনেছেন যাহা দৃশ্যমান। অনুসন্ধানী প্রতিবেদনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বধ্যভূমি রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন তার প্রতিবেদনে।

সড়ক রাস্তাঘাট সেতুসহ এই জনপদের প্রতিদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন। তার লিখনিতে পরিবর্তন হয়েছে এই সমাজের। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে থেকে সংগঠনকে বিগত সময়ের চেয়ে সুসংঘটিত করেছেন।

একাধারে তিনি লেখক অভিনেতা ও সাংবাদিক সাম্প্রতিক বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের
সহ প্রচার সম্পাদক খান মেহেদী ও ঢাকার বার্তার নিউজ এডিটর এবং প্রতিদিন সংবাদের নিউজ এডিটর এছাড়াও বাকেরগঞ্জ দর্পণের সহ বার্তা সম্পাদক,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ নির্বাহী সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category