| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই সফর, ১৪৪৮ হিজরি July 22, 2026, 7:41 am
Title :
যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক”

ড্যান্স কোরিওগ্রাফার অপূর্ব চৌধুরী জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫
  • 324 Time View

বিনোদন প্রতিবেদক :- নৃত্যজগতের জনপ্রিয় নাম অপূর্ব চৌধুরী। বাংলাদেশের এই খ্যাতনামা ড্যান্স কোরিওগ্রাফার তার শিল্পকর্ম আর অনন্য নৃত্যাভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই অর্জন করেছেন অসংখ্য ভক্ত-অনুরাগীর ভালোবাসা। আজ ২৫ আগস্ট তার জন্মদিন। দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও ঘনিষ্ঠ মহলে তাকে জানানো হয়েছে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।

দেশে প্রথমবার ফায়ার ড্যান্স উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করা অপূর্ব চৌধুরী আজও নৃত্যপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। মঞ্চের বাইরে তিনি তার ‘অপূর্ব ডান্স স্কুল’-এর মাধ্যমে শতাধিক ছাত্রছাত্রীকে নৃত্যশিল্পের নানা দিক শেখাচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের গড়ে তোলার তার প্রচেষ্টা প্রশংসনীয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে নৃত্যচর্চা ও কোরিওগ্রাফিতে নতুন ধারা এনে আলোচনায় থাকা অপূর্ব চৌধুরীর কাজ টেলিভিশন অনুষ্ঠান, মঞ্চ এবং বিভিন্ন প্রতিযোগিতায় নজর কেড়েছে বারবার। সমসাময়িক প্রজন্মকে নৃত্যের প্রতি অনুপ্রাণিত করতে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য।

জন্মদিনে সকলের ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। অপূর্ব চৌধুরী আশা প্রকাশ করেছেন, সামনে আরও ভালো ভালো কাজ দিয়ে দর্শক-শ্রোতাদের আনন্দ দিতে পারবেন। তার ভাষায়, নৃত্য শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ বাহক। সেই ধারাবাহিকতায় তিনি ভবিষ্যতেও শিল্পকে এগিয়ে নিতে চান নতুন রূপে, নতুন উদ্যমে।

অপূর্ব চৌধুরীর জন্মদিনে নৃত্যপ্রেমীরা আশাবাদী, তিনি আগামীতেও নতুন উদ্যমে নৃত্যকলার মাঠে অনন্য অবদান রাখবেন এবং দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category