| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 9:33 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

ঢাকায় রাতভর অভিযান, আবদুর রহমান ঘনিষ্ঠ আ.লীগ নেতা শিমুকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি তল্লাশি

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 223 Time View

নিজস্ব প্রতিবেদক:-  সাবেক প্রাণীসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ঘনিষ্ঠ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামসুদ্দোহা শিমুকে গ্রেপ্তারে ঢাকায় রাতভর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

রাজধানীর ভাটারার সাঈদনগর আবাসিক এলাকায় শিমুর বাড়িতে গত শনিবার রাতে ভাটারা থানা ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয় বলে একাধিক সূত্রে জানা যায়। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে আওয়ামী লীগ নেতা শিমু কৌশলে পালিয়ে যান।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা শিমুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে এবং আজ হোক অথবা আগামীকাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতারের আওতায় আনবে।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান এ প্রসঙ্গে বলেন, শনিবার দিবাগত রাত ১ টার পরে আমরা সুনির্দিষ্ট তথ্য ও আসামী আওয়ামী লীগ নেতা শিমুকে ধরতে অভিযান পরিচালনা করি । কিন্তু তার বাড়ির দারোয়ান এবং স্ত্রী কণ্যার মাধ্যমে আসামী পুলিশের কাজে বারবার বাধার সৃষ্টি করে এবং আলো নিভিয়ে কৌশলে পালিয়ে যায় । আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামী ধরা পুলিশের নিয়মিত কাজের অংশ । আমরা সেই কাজ করবো।
প্রসঙ্গত শাহজালাল ব্যাংকের জনসংযোগ বিভাগের সাবেক কর্মকর্তা সামসুদ্দোহা শিমু বিভিন্ন সময়ে সবুজবাগ থানা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন। বর্তমানে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা । তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠজন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে শিমু আব্দুর রহমানের পক্ষে ফরিদপুর-১ আসনে বাপক তৎপরতা চালান । শিমু নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও দুজনে একসঙ্গে তোলারাম কলেজে ছাত্রলীগের নেতা ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category