
নজরুল ইসলাম আলীম:-অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা মির্জা আব্বাসকে বিপুল ভোটে নির্বাচিত করে গণতন্ত্রের প্রতি দৃঢ় আস্থা ও অগাধ ভালোবাসার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য উক্ত আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশালের বাকেরগঞ্জের কৃতি সন্তান লায়ন নুরুল ইসলাম খান মাসুদ।তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, এই বিজয় শুধু একজন প্রার্থীর বিজয় নয়—এটি গণমানুষের আশা, আস্থা ও অধিকার প্রতিষ্ঠার বিজয়।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাহসী সিদ্ধান্ত এবং গণতন্ত্রের প্রতি অকৃত্রিম ভালোবাসাই এই ঐতিহাসিক বিজয়কে সম্ভব করেছে। ঢাকা–৮ আসনের সচেতন ভোটাররা প্রমাণ করেছেন যে, জনগণের শক্তির কাছে সব বাধা তুচ্ছ।তিনি আরও বলেন, জননেতা মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর সততা, সাহসী নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং জনগণের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলনই এই বিপুল বিজয়। জনগণের প্রত্যাশা পূরণে তিনি আগামীতেও উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।লায়ন নুরুল ইসলাম খান মাসুদ বলেন, এই বিজয়ের মাধ্যমে নতুন উদ্দীপনা ও প্রেরণায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের প্রধান শক্তি।
তিনি ঢাকা–৮ আসনের সকল ভোটার, নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, এই বিজয়ের ধারাবাহিকতায় এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামগ্রিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরিশেষে তিনি নবনির্বাচিত নবনির্বাচিত সকল জনপ্রতিনিধির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং ঢাকা–৮ আসনের জনগণের অব্যাহত সুখ, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে পুনরায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।