| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 5:43 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
  • 340 Time View
১০৯

মুহাম্মদ এমরান
বান্দরবান:- লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড,বাশখাইল্যা ঝিরির বাসিন্দা আবুল হাশেম এর ছেলে মোঃ আবুল মোছা গত দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী আছে।

আবুল মোছার পিতা মোঃ আবুল হাশেম বলেন, আমার ছেলে কলেজ পড়ুয়া একজন ছাত্র। সে গত দু’বছর আগে মানবপাচারকারীর কবলে পড়ে মালেশিয়ার উদ্দেশ্যে চলে যায়। কিন্তু, বিগত প্রায় ২ বছর পূর্বে মায়নামারে জলসীমা অতিক্রম করার অপরাধে মায়ানমার নৌবাহিনী’র হাতে আটক হয়। বর্তমানে Kayine state Pa An Prison and Myanmar রুম নং- ০৩-এ, বডি নং- FA/23/00605/A কারাগারে বন্দী আছে।

তিনি আরো বলেন, এই যাবত আমার ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলতে পারিনি। কিন্তু,  চিঠির মাধ্যমে কথা হয়েছে। আমি একজন কৃষক। আমার ছেলের পিছনে টাকা খরচ করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আর আমার সম্বল বলতে কিছু নেই। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করতেছি, মানবিক বিবেচনায় আমার ছেলেকে মায়ানমারের কারাগার হতে দেশে ফেরৎ আনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category