| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 26, 2026, 3:17 pm
Title :
“বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলে আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
  • 292 Time View

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার:- জিলবাংলা চিনিকল আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬৬ বছরে ৬৫৬ কোটি ৭৫ লাখ ৭২হাজার ৩৬৫ টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জের জিলবাংলা চিনিকলটি ৬৭ তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। ৭৯ কার্য দিবসে ৭১হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ রিকোভারিতে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

শুক্রবার বিকালে চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে ২০২৪ -২৫ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেছেন, বিএসএফআইসি’র চেয়ারম্যান (গ্রেড-১) ড.লিপিকা ভদ্র। এ উপলক্ষে চিনি কলে আয়োজিত এক অনুষ্ঠানে ইক্ষু বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন এর সঞ্চালনায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবু শ্যামল চন্দ,পৌর বিএনপির আহবায়ক মনজুরুল হক মঞ্জু, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর রহমান সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা সহ সেক্রেটারি ইসমাইল হোসেন, জিল বাংলা চিনিকল ওয়ারকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আশেদুল ইসলাম, আখ চাষি মোঃ দলিলুর রহমান সহ আরো অনেকেই।

জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন বলেন, এ বছর মাড়াই শুরু হয়ে ৭০ দিনের মতো চিনিকল চলবে। চিনিকল যদি ১০০ থেকে১২০দিন পর্যন্ত চালানো যায়,তবে চিনিকলটিকে লাভজনক করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category