| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 3:53 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

নানা আয়োজনে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
  • 277 Time View
৯৮

নিজস্ব প্রতিবেদকঃ- নানা আয়োজনে অফিসার্স ক্লাব ঢাকার প্রাঙ্গণে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলী ও হাতেখড়ি, প্রদীপ প্রজ্বলন আলোচনা, প্রসাদ বিতরণ ও আপ্যায়নের আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব ঢাকা’র চেয়ারম্যানের সভাপতিত্বে সকাল ১০টায় সরস্বতী পূজা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত শ্রী প্রণয় ভার্মা এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উপ-কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ এম এ খালেক, পূজা উদযাপন উপ-কমিটির কো-চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এবং পূজা উদযাপন উপ-কমিটি সদস্য সচিব রথীন্দ্র নাথ দত্ত।

এছাড়া বিচারপতিগণ, সরকারের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ-সচিবসহ বিভিন্ন সংস্থার প্রধান এবং সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সদস্য ও তাদের সপরিবারে সদস্যবৃন্দ এবং সনাতন ধর্মের সব মিলিয়ে প্রায় ১০ হাজার অতিথি দিনব্যাপী প্রাণভরে অনুষ্ঠানটি উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category