নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: প্রধান উপদেষ্টা
Reporter Name
Update Time :
রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪
599 Time View
নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: প্রধান উপদেষ্টা
প্রথম বাংলা - এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামি দলগুলোর প্রতিও এসময় আহ্বান জানান তিনি। এদিকে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলো সাথে মতবিনিময় সভায় বসলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি, সংগৃহীত
৩২২
প্রথম বাংলা – এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামি দলগুলোর প্রতিও এসময় আহ্বান জানান তিনি।
এদিকে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলো সাথে মতবিনিময় সভায় বসলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ছবি, সংগৃহীত