নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জয়নুল আবদিন ফারুক
Reporter Name
Update Time :
সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
7 Time View
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জয়নুল আবদিন ফারুক
একেএম নোমান, নোয়াখালী; নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, অনিয়ম ও দুর্নীতি চিহ্নিতকরণ এবং সংসদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জয়নুল আবদিন ফারুক নোয়াখালী -২ আসন থেকে টানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে এ আসনের সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, তিনি নতুন পদবি ও অভিজ্ঞতার সমন্বয়ে নোয়াখালীর সার্বিক উন্নয়নসহ দেশের নৌ-পরিবহন খাতের নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করবেন।
১২
একেএম নোমান, নোয়াখালী;
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, অনিয়ম ও দুর্নীতি চিহ্নিতকরণ এবং সংসদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জয়নুল আবদিন ফারুক নোয়াখালী -২ আসন থেকে টানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে এ আসনের সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, তিনি নতুন পদবি ও অভিজ্ঞতার সমন্বয়ে নোয়াখালীর সার্বিক উন্নয়নসহ দেশের নৌ-পরিবহন খাতের নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করবেন।