| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি March 2, 2026, 4:59 am
Title :
বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন জামাল হোসেন বিপ্লব বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহমান রোমান: দোয়া ও সমর্থন কামনা মানবতার রাজনীতির প্রতীক মোঃ শহিদুল ইসলাম খান — নির্যাতন-সংগ্রাম পেরিয়ে মেয়র পদে জনআকাঙ্ক্ষার কেন্দ্রে বিএনপি নেতা ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত ৪ ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বাকেরগঞ্জে হাত বাড়ালে মিলছে মাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ পবিত্র মাহে রমজান উপলক্ষে রঙ্গশ্রী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ লাইসেন্স ছাড়া পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে অর্থদণ্ড চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বন্যা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪
  • 482 Time View

প্রথম বাংলা – বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা ত্বরান্বিত করতে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে বর্তমানে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর ৩০টি, নৌবাহিনীর ২টি, বিমান বাহিনী ১টি এবং কোস্ট গার্ডের দুটিসহ সর্বমোট ৩৫টি ক্যাম্প মোতায়েন রয়েছে।

পাশাপাশি সশস্ত্র বাহিনীর বর্তমানে ২ হাজার ৭৭৮ জন সদস্য, ৯৮টি বোট ও ৯টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদান করছে।

গত ২৪ ঘণ্টায় (৩১ আগস্ট পর্যন্ত) সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৫৬ হাজার ৩৮৭ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১ হাজার ১৫০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৮ হাজার ৬৮৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় সশস্ত্র বাহিনী ১৪টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় গোমতী নদীর বাঁধ পুনঃসংস্কারে পানি উন্নয়ন বোর্ডকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। বাংলাদেশ নৌবাহিনী গতকাল ফেনী ও ভোলার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার (৩১ আগস্ট ফেনী জেলার দুর্গাপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ফেনী জেলার দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় বিমানবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category