| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি June 1, 2026, 4:37 am
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

লাইসেন্স ছাড়া পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • 126 Time View

রাজশাহী ব্যুরো :

নওগাঁ সদর উপজেলায় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়ন না করে পণ্য বিক্রির দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

​অভিযান চলাকালে দেখা যায়, নওগাঁ সদরের শেখপুর এলাকার মেসার্স আর ফুড প্রোডাক্টস তাদের উৎপাদিত ‘লাচ্ছা সেমাই’ পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন ছাড়াই বাজারে বিক্রি ও বিতরণ করছিল। এমনকি লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। এই অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান দিনার।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।

​বিএসটিআই বগুড়া অঞ্চলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category