বরিশাল-৬ আসনে গণঅধিকার পরিষদ থেকে নমিনেশন প্রত্যাশী সজল মাহমুদ, সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থী
Reporter Name
Update Time :
সোমবার, আগস্ট ১৮, ২০২৫
372 Time View
বরিশাল-৬ আসনে গণঅধিকার পরিষদ থেকে নমিনেশন প্রত্যাশী সজল মাহমুদ, সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থী
নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ বরিশাল:- বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন মোঃ সজল মাহমুদ। তিনি ইতোমধ্যে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে রাজনৈতিকভাবে পরিচিতি গড়ে তুলেছেন। সজল মাহমুদ জানান, "আমি বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চাই। এই এলাকার সার্বিক উন্নয়ন, দুর্নীতি মুক্ত প্রশাসন ও যুব সমাজের কর্মসংস্থানই আমার অগ্রাধিকার।" তিনি আরও বলেন, "গণঅধিকার পরিষদ একটি নতুন ধারা, যেখানে জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। আমি এই আদর্শ নিয়ে বাকেরগঞ্জে একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার সূচনা করতে চাই।" স্থানীয় অনেকেই তাঁর রাজনৈতিক সচেতনতা, সামাজিক উদ্যোগ ও নির্ভীক মনোভাবের প্রশংসা করেছেন। এদিকে, আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দিলে তিনি এলাকাবাসীর সাথে নিয়ে শক্তিশালী প্রচার অভিযান শুরু করবেন বলেও জানিয়েছেন।
১৬০
নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ বরিশাল:- বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন মোঃ সজল মাহমুদ। তিনি ইতোমধ্যে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে রাজনৈতিকভাবে পরিচিতি গড়ে তুলেছেন।
সজল মাহমুদ জানান, “আমি বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চাই। এই এলাকার সার্বিক উন্নয়ন, দুর্নীতি মুক্ত প্রশাসন ও যুব সমাজের কর্মসংস্থানই আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ একটি নতুন ধারা, যেখানে জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। আমি এই আদর্শ নিয়ে বাকেরগঞ্জে একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার সূচনা করতে চাই।”
স্থানীয় অনেকেই তাঁর রাজনৈতিক সচেতনতা, সামাজিক উদ্যোগ ও নির্ভীক মনোভাবের প্রশংসা করেছেন। এদিকে, আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দিলে তিনি এলাকাবাসীর সাথে নিয়ে শক্তিশালী প্রচার অভিযান শুরু করবেন বলেও জানিয়েছেন।