| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 11, 2026, 7:44 pm
Title :
দুর্নীতির বিরুদ্ধে হোক প্রতিবাদ কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ যুবকের সাজা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম। লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায়

বর্ণাঢ্য আয়োজনে জাজিরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
  • 270 Time View
১১৫

রাশেদুল ইসলাম রিয়াদ-জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‌্যালি সরকারি জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ব্যাংক মোড় এলাকা প্রদক্ষিণ শেষে গোডাউন মোড় এসে শেষ হয়।

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিক দারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সা বেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন কালু বলেন, এখনো আমাদের শত্রু চিহ্নিত করা সম্ভব হয়নি। এই বাংলার মাটিতে কোনোভাবেই পিআর পদ্ধতি চলবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবেই। যদি এ নির্বাচনে কোনো ধরনের ব্যর্থতা ঘটে, তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন বানচালের জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, ইনশাআল্লাহ।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিটু আকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুবেল আকন্দ,যুগ্ন আহ বায়ক সিকদার মাহমুদ শাহীন,পৌর বিএনপির সভাপতি কা জী নজরুল ইসলামসহ সহ যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদ লসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category