| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 30, 2026, 5:02 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাংলা গানের সৌন্দর্যে মোহিত এক সন্ধ্যা: ড. খান আসাদুজ্জামানের দ্বিতীয় একক সংগীত আয়োজন

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫
  • 394 Time View

চট্টগ্রাম ব্যুরো অফিস:

শিল্প,সুর ও আবেগের অপূর্ব মেলবন্ধনে রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো বহুমুখী প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামানের দ্বিতীয় একক সংগীত সন্ধ্যা।

দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক, এবং দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি-এর প্রকাশক ড. খান আসাদুজ্জামান এই আয়োজনে পরিবেশন করেন মোট ২২টি গান—যার প্রতিটিই ছিল ভাবগম্ভীর, হৃদয়ছোঁয়া এবং নান্দনিক সুরে গাঁথা।

অনুষ্ঠানের শুরুতেই তিনি পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান “ও আমার দেশের মাটি”, যা শ্রোতা ও দর্শকদের মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি করে।গানের তালিকায় ছিল গৌরীপ্রসন্ন মজুমদার, দ্বিজেন্দ্রলাল রায়, হাসন রাজা, পুলক বন্দোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় এবং ডিএল রায়ের বিখ্যাত সব গান। উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল তাঁর নিজের লেখা ও সুরারোপিত গান ‘মা’, যা শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে।আরও একটি চমকপ্রদ পরিবেশনা ছিল প্রমা মীম-এর সঙ্গে যৌথভাবে পরিবেশিত তাঁরই লেখা ও সুর করা গান “ওগো বন্ধু প্রেমরাই”—যা উপস্থিত দর্শকদের হৃদয়ে দাগ কাটে।

প্রতিটি গানের পরই মিলনায়তন মুখর হয়ে ওঠে করতালিতে। সুর ও শব্দে উঠে আসে দেশপ্রেম, মমতা, আত্মত্যাগ ও প্রেমের গল্প। ড. খান আসাদুজ্জামান তাঁর কণ্ঠ ও হৃদয়ের গভীরতা দিয়ে শ্রোতাদের উপহার দেন এক অনন্য সংগীত অভিজ্ঞতা,সংগীত সন্ধ্যার শেষে শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category