| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 6:34 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাকেরগঞ্জের নিয়ামতিতে বিএনপির সভাপতি পদে জনপ্রিয়তায় এগিয়ে সোহেল ফরাজী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
  • 222 Time View

নিজস্ব প্রতিবেদক জহিরুল হক আকন :- বাকেরগঞ্জ উপজেলার আসন্ন উপজেলা নিয়ামতি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সভাপতি প্রার্থী মোঃ সোহেল ফরাজী। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় ও তাদের সাথে কুশল বিনিময় করছেন। যে কয়জন সভাপতি প্রার্থী রয়েছেন তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নিয়ামতি বন্দরে গিয়ে দেখা যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে দেয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করছেন।

আসন্ন কাউন্সিলে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থীদের মধ্যে দিনরাত ইউনিয়নের আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন মোঃ সোহেল ফরাজী। তিনি দেয়াল ঘড়ি প্রতীকে লড়ছেন।প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য বাবুল হাওলাদার বলেন, মোঃ সোহেল ফরাজী নিয়ামতি ইউনিয়নের সবার কাছে সুপরিচিত মানুষ। ভোটাররা তাকে দেয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে সভাপতি পদে নির্বাচিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা সবাই আগামী ৯ আগস্ট দেয়াল ঘড়ি প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবো।

এ বিষয়ে মোঃ সোহেল ফরাজীর সঙ্গে কথা হলে তিনি বলেন, নিয়ামতি ইউনিয়ন বিএনপি তৃণমূল নেতাকর্মীরা চাইলে আমি সভাপতি পদে নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে দিয়েই নিয়ামতি ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category