| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 11:31 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাকেরগঞ্জের প্রয়াত সাংবাদিক দিনুর বাবা-মায়ের মানবেতর জীবন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
  • 257 Time View

খান মেহেদী :- বরিশালের বাকেরগঞ্জে প্রয়াত সাংবাদিক দীন মোহাম্মদ দিনুর বৃদ্ধ বাবা-মা দারিদ্র্যের কষাঘাতে মানবেতর জীবন কাটাচ্ছেন। ছেলে হারানোর শোকে ভেঙে পড়া এই দম্পতি এখন অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন। সংসারের হাল ধরার মতো কেউ না থাকায় শেষ বয়সে নেমে এসেছে অনিশ্চয়তা।

স্থানীয় সূত্র জানায়, দীন মোহাম্মদ দিনু দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন এবং একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও তিনি নিজের পরিবারের জন্য তেমন কিছু করতে পারেননি। ২০২২ সালের অক্টোবর মাসে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুর পর পরিবারটি পুরোপুরি ভেঙে পড়ে।

২৯ আগস্ট সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডে দিনুর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ বাবা-মা একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করছেন।

দিনুর মা কান্নাজড়িত কণ্ঠে জানান, “দিনুর মৃত্যুর পর তাঁর বাবা বাড়ির সামনে ছোট্ট দোকানে চা বিক্রি করে সংসার চালাতেন। চার মাস আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। এখন সংসারে আয়ের কোনো পথ নেই, চিকিৎসার সামর্থ্যও নেই। পর্যাপ্ত খাবার তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় চাহিদাও মেটানো যাচ্ছে না।”

এ সময় তিনি স্বামী ও পরিবারের চিকিৎসা ও খরচের জন্য সরকারি সহায়তা কামনা করেন।

এলাকাবাসী জানান, সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে প্রয়াত সাংবাদিক দিনুর বাবা-মায়ের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব হতে পারে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ যায়যায়দিন-কে বলেন, “অসহায় পরিবারের পাশে সবার দাঁড়ানো উচিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও আমি প্রয়াত সাংবাদিক দিনুর পরিবারের জন্য সহায়তার চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category