| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 8:24 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাকেরগঞ্জের সাবেক ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ক্ষুব্ধ সুশীল সমাজ

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • 88 Time View

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা–এর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ–এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর সততা ও কর্মদক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জে দায়িত্ব পালনকালে রুমানা আফরোজ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেন। তিনি নিয়মিত প্রকল্প পরিদর্শন করে কাজের মান নিশ্চিত হওয়ার পরেই বিল অনুমোদন করতেন। এতে অনৈতিক সুবিধা নিতে না পেরে একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে বিভিন্ন প্রকল্প থেকে ২ শতাংশ কমিশন নেওয়ার যে অভিযোগ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটিকে স্থানীয়রা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাদের মতে, এ ধরনের অভিযোগের পক্ষে কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বাকেরগঞ্জে দায়িত্ব পালনকালে রুমানা আফরোজ সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পান। তাঁর দপ্তরে সাধারণ মানুষ সহজেই প্রবেশ করে সমস্যার কথা জানাতে পারতেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি নিয়মিত তদারকি করতেন।
এছাড়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেছেন স্থানীয়রা।
অভিযোগ উঠেছে, কিছু নামধারী ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে এই অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এমনকি সংবাদ প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারের ভয় দেখিয়ে অর্থ দাবির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো জাতীয় দৈনিকে এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, একজন সৎ কর্মকর্তাকে সামাজিকভাবে হেয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category