| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 4:40 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বাকেরগঞ্জের ৩০ দিনের আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫
  • 370 Time View
১৭৩

খান মেহেদী :- বাকেরগঞ্জ উপজেলার মানুষের চিকিৎসা সেবায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্ব অপরিসীম হলেও বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় অত্র হাসপাতালে আগত রোগীরা প্রয়োজনীয় নূন্যতম চিকিৎসাসেবা থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত হচ্ছে।

গর্বের বাকেরগঞ্জ পৌর শাখার সদস্য সচিব মোঃ সজল মাহমুদের নেতৃত্বে আজ ১৩ আগস্ট সকাল ১১ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঃ সুমি আক্তারের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময়ে অনন্যের মধ্যে গর্বের বাকেরগঞ্জ নলুয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহেল, সহ সভাপতি মোঃ সাইদুল মির, পৌর শাখার সদস্য মোঃ আরিফ হোসেন সিকদার, মোঃ মাহমুদউল্লাহ রিয়াদ, মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, হাসপাতালে রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে ১৫ দফা দাবী মেনে নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে, পরবর্তীতে বাকেরগঞ্জের জনসাধারণকে নিয়ে গর্বের বাকেরগঞ্জ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান নিশ্চিতের লক্ষে গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে ১৫টি প্রস্তাব জানানো হয়েছে-
১। অত্র হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করতে হবে এবং জরুরী বিভাগে ডিউটির সময়ে ডাক্তার, নার্স ও অন্যান্য দক্ষ স্টাফদের সময়মতো উপস্থিত নিশ্চিত করতে হবে। ইমারজেন্সি ভর্তি রোগীদের ক্ষেত্রে ফাস্ট লাইভ সেভিং ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে হবে।
২। অত্র হাসপাতালে রোগীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহকৃত ঔষধের তালিকা হাসপাতাল প্রাঙ্গণের একাধিক স্থানে ঝুলিয়ে রাখতে হবে এবং রোগীদের জন্য বিনামূল্যের ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে। রোগীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহকৃত খাবারের মান অবশ্যই ঠিক রেখে খাবার সরবরাহ নিশ্চয়তা দিতে হবে।
৩। হাসপাতালের সকল ওয়ার্ডে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে, দৈনিক সকাল-বিকাল সকল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রাউন্ড বাধ্যতামূলক করতে হবে। বহিঃবিভাগ সহ প্রতিটি ওয়ার্ডে ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের ডিউটির সময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। চিকিৎসক অত্র হাসপাতালের কোন রোগীকে বাকেরগঞ্জ বা বরিশালের অন্য কোন বেসরকারী হাসপাতালে রেফার করতে পারবেন না।
৪। রোগীদের সাথে হাসপাতালের সকল স্টাফদের মার্জিত আচরণ নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের এ বিষয়ে নিয়মিত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। রোগী বা রোগীর স্বজনদের সাথে ডাক্তার, নার্স ও স্টাফদের কেউ দুর্ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫। হাসপাতালের প্যাথলজি ও রেডিওলজি বিভাগ ২৪ ঘন্টা খোলা রেখে পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের কোনো রিপোর্ট হাতে লেখা চলবে না, রিপোর্ট কম্পিউটার টাইপিংয়ের ব্যবস্থা করতে হবে। প্যাথলজি ও রেডিওলজি পরীক্ষার লক্ষে রোগীদের জিম্মি করে তাদের কাছ থেকে কোন রকমের অর্থ গ্রহণ করা যাবে না। প্যাথলজি ও রেডিওলজি’র যেসব পরীক্ষা হাসপাতালে করা সম্ভব সেগুলো বাহিরের কোন ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে পাঠানো যাবে না। প্যাথলজি ও রেডিওলজি তে উন্নত ও আধুনিক যন্ত্রের ব্যবস্থা করতে হবে। কোন যন্ত্র নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে।
৬। বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও অন্যান্য দক্ষ স্টাফদের সংকট সমাধানে দ্রুতই নতুন ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ নিয়োগ দিতে হবে এবং অবশ্যই নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধ করতে হবে। সরকারী চাকরী বিধিমালা অনুযায়ী যাহারা অত্র হাসপাতালে নির্দিষ্ট সময়ের অধিক সময় কর্মরত আছেন, তাদেরকে অনতিবিলম্বে বদলি করার উদ্যোগ নিতে হবে।
৭। অত্র হাসপাতালের কোন ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের কেউ বাকেরগঞ্জের ভিতরে অন্য কোন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা মেডিসিন ব্যবসা বা চাকরির সাথে জড়িত থাকতে পারবে না। অত্র হাসপাতালের কোন ডাক্তার, নার্স বা স্টাফদের কেউ বাকেরগঞ্জে চেম্বার প্রাকটিস করতে পারবেন না। এমন কেউ করে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৮। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বিশেষ করে হাসপাতালের সিড়ি, টয়লেট, রোগী থাকার স্থান, অপারেশন থিয়েটার ও হাসপাতাল এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং প্রত্যেক ওয়ার্ডে রোগীদের কল্যাণে স্বাস্থ্য সম্মত টয়লেট ও বেসিনের ব্যবস্থা করতে হবে।
৯। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে হাসপাতালের আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে এবং হাসপাতালে প্রয়োজনীয় উন্নতমানের সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।
১০। হাসপাতাল থেকে সকল ধরণের সিন্ডিকেট ও রোগী হয়রানি বন্ধ করতে হবে। অত্র হাসপাতালকে শতভাগ দালাল মুক্ত বাস্তবায়ন করে দ্রুত দালাল মুক্ত ঘোষণা দিতে হবে।
১১। হাসপাতালের অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন নিশ্চিত করতে হবে। অত্র হাসপাতাল থেকে এম্বুলেন্স বাণিজ্য (সিন্ডিকেট) বন্ধ করতে হবে।
১২। হাসপাতালের নির্দৃষ্ট এলাকায় অত্র হাসপাতালের দৈনিক রিপোর্ট দৈনিক-ই লিখিত আকারে প্রকাশ করতে (ঝুলিয়ে রাখতে) হবে এবং অত্র হাসপাতালে রোগীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্যে ঔষধ সহ যে সব সেবা দেওয়া হয়, সেগুলো হাসপাতালের প্রবেশদ্ধারে দৈনিক আপডেট সহকারে লিখিত আকারে প্রকাশ করতে (ঝুলিয়ে রাখতে) হবে।
১৩। অপারেশন থিয়েটার থেকে অপারেশন চলমান বা পরবর্তী খরচ চাওয়া বা মালামাল কিনতে হবে, না হয় আমরা ব্যবস্থা করে দিবো আমাদের টাকা দিয়েন। বাহির থেকে আনতে অনেক সময় লাগবে। হাসপাতালের স্টাফদের এসব সিন্ডিকেট বন্ধ করতে হবে। রোগীর জন্য প্রয়োজনীয় কিছু দরকার হলে, অবশ্যই চিকিৎসকের সিল সহ কাগজ রোগীর স্বজনদের দিতে হবে। গাইনি সহ সকল অপারেশন থিয়েটারের অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে। টাকার রশিদ ব্যতিত অত্র হাসপাতালে সকল রকমের অর্থনৈতিক লেনদেন বন্ধ করতে হবে।
১৪। প্রতিমাসে অন্তত একদিন সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদেরকে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানিয়ে হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরতে হবে এবং তাদের সাথে হাসপাতালের উন্নয়ন ও কল্যাণে সরাসরি মতবিনিময় করতে হবে।
১৫। অত্র হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মোবাইল নম্বর হাসপাতাল প্রাঙ্গণের একাধিক স্থানে লিখে রাখতে হবে এবং রোগী বা রোগীর স্বজনদের যে কোন অভিযোগ শোনার সাথে সাথে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category