| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 4:35 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বাকেরগঞ্জে উপজেলা ও পৌর শাখা কমিটির পরিচিত সভা ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫
  • 335 Time View
১৫২

নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জে উপজেলা পৌর অডিটোরিয়ামে ৬ই জুলাই রবিবার বিকাল ৪ টায় নবগঠিত উপজেলা ও পৌর বি এন পির পরিচিত সভা ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক হারুনর রশীদ জোমাদ্দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, প্রধান বক্তা বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এড্যাঃ আবুল কালাম শাহীন, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব কামরুজ্জামান মিজান ও শাহাবুদ্দীন তালুকদার শাহীন। ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় পৌর কমিটিকে পরিচয় করিয়ে দিলে অনুষ্ঠানে বারতি মাত্রা যুক্ত হয়।

ব্যপক করতালির মাধ্যমে ১৪ ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মীরা এসময় তাদের স্বাগত জানান। দীর্ঘ দিন পরে অনেক প্রচেষ্টার ফসল উপজেলার যোগ্য লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ছিলো উৎসবের আমেজ। আমরা তোমার ভুলি নাই রাজপথের আবুল ভাই, দুঃসময়ে আবুল ভাই, আমরা তোমায় ভুলি নাই, বাকেরগঞ্জের মাটি আবুল ভাইয়ের ঘাঁটি, ঐক্য বৌদ্ধ বিএনপি আবুল ভাইয়ের বিকল্প নেই, আবুল ভাইয়ের জন্য বাকেরগঞ্জ বাসী ধন্য সহ নানান শ্লোগান।

আলোচনা সভায় সাংগঠনিক ভাবে দলকে শক্তিশালী করতে এই কমিটির নেতৃত্বে আগামী ১৫ দিনের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে দলকে ঢেলে সাজানোর পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ হয়ে সব রকমের স্বরযন্ত্র মোকাবিলার তাগিদ দেবার পাশাপাশি দলের নেতাকর্মীদের মতামত নেন ও তাদের সব রকমের সমস্যার শান্তিপূর্ন সমাধানের নিমিত্তে জোর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category