| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি May 2, 2026, 12:04 pm
Title :
খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ঝিনাইদহের শৈলকুপায় মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা! কিস্তি পরিশোধ না করায় দেড় বছরের সন্তান রেখে কারাগারে মা! ইউরোপের ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে দুমকিতে গনমাধ্যমে সপ্তাহের উদ্বোধনী দিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন ও চক্রান্তমূলক ​বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় রাজশাহী শিক্ষা বোর্ডে মে দিবস উদযাপন ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট মানুষের জীবন-জীবিকার মূল চাবিকাঠি কৃষক, পার্টনার কংগ্রেসে উপ- পরিচালক মরিয়ম

বাকেরগঞ্জে এসইডিপি-এর পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
  • 299 Time View

নিজস্ব প্রতিবেদক :- বরিশালের বাকেরগঞ্জে “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSIs)” স্কিমের আওতায় এসইডিপি (সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম)-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০২৫ সালের ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মামুনুল আলম, অতিরিক্ত সচিব (পরিকল্পনা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা খানম, পরিসংখ্যানবিদ (সহকারী অধ্যাপক), এসইডিপি-সিপিইউ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের জেলা শিক্ষা অফিসার হারুনর রশীদ এবং বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন খান, মিনহাজুল ইসলাম সুজন,এস এম পলাস, বায়েজিদ বাপ্পি,কামাল হাওলাদার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কর্মক্ষমতা অনুযায়ী নির্বাচিত প্রতিষ্ঠানে অনুদানের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স বেজড প্রণোদনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

অনুষ্ঠানটি একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category