| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 5:17 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বাকেরগঞ্জে ‘গর্বের বাকেরগঞ্জ’-এর মতবিনিময় ও বাৎসরিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
  • 274 Time View
১৯১

খান মেহেদী :- আজ ১৬ জানুয়ারি, রোজ শুক্রবার, সকাল ১০ ঘটিকায় সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”–এর বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলে এক মতবিনিময় ও বাৎসরিক কর্মপরিকল্পনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গর্বের বাকেরগঞ্জ বাকেরগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আফজাল হোসেন গাজী এবং সঞ্চালনায় ছিলেন কো-সমন্বয়ক মোঃ মাহবুব আকন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি এডভোকেট মোঃ শামসুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা ও এইচ এম হাসান, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বায়েজিদ আলম, সহ অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন কামাল, সহ প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ খান এবং কার্যকরী সদস্য মোঃ সোহেল রানা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউল হক জিয়াসহ গর্বের বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন শাখা, পৌর শাখা এবং নারায়ণগঞ্জ ও বরিশাল জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী এক বছরের জন্য সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সংগঠনের সার্বিক অগ্রগতি ও কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রাপ্ত মতামতের আলোকে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রাণবন্ত আলোচনা, ঐক্যবদ্ধ অঙ্গীকার ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সভাটি সফলভাবে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category