বাকেরগঞ্জে ট্রাক চাপায় যুবকের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত
Reporter Name
Update Time :
শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
269 Time View
বাকেরগঞ্জে ট্রাক চাপায় যুবকের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত
বাকেরগঞ্জ প্রতিনিধি : - বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে দুর্ঘটনা ঘটে। নিহত নবীন হালদার উজিরপুর থানার বাসিন্দা এবং নিগাম হালদারের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন হালদার স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে উজিরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। আউলিয়াপুর সড়কে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর নবীন সড়কে পড়ে গেলে ট্রাকের সামনের চাকা তার মাথার উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায় বলে জানান। এ ঘটনায় নবীনের স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কে সৃষ্টি হওয়া যানজট স্বাভাবিক করে এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রাকচালককে শনাক্ত ও...
১৮৯
বাকেরগঞ্জ প্রতিনিধি : – বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে দুর্ঘটনা ঘটে। নিহত নবীন হালদার উজিরপুর থানার বাসিন্দা এবং নিগাম হালদারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন হালদার স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে উজিরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। আউলিয়াপুর সড়কে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর নবীন সড়কে পড়ে গেলে ট্রাকের সামনের চাকা তার মাথার উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায় বলে জানান।
এ ঘটনায় নবীনের স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাকেরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কে সৃষ্টি হওয়া যানজট স্বাভাবিক করে এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।