
মাইনুল ইসলাম বাকেরগঞ্জ বরিশাল
বাকেরগঞ্জ পৌরসভায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও বাসাবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলটন চন্দ্র পালএবং বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব অভ্রজ্যোতি বড়াল।
অভিযানের অংশ হিসেবে বাসস্ট্যান্ড, কাঁচাবাজার, সরকারি কলেজের সামনের অংশ, পাম্প এলাকা, সদর রোড, পুরাতন লঞ্চঘাট, সরকারি স্কুল, টিএনটি রোড, অ্যান্টি রোড ও লিংক রোডের বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
পাশাপাশি বিভিন্ন বাসাবাড়ির আঙিনা ও ছাদে অভিযান পরিচালনা করে জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত ও অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।পৌর এলাকার প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাকেরগঞ্জ।
বাকেরগঞ্জ_পৌরসভা ডেঙ্গু_প্রতিরোধ পরিষ্কার_পরিচ্ছন্নতা_অভিযান #পরিচ্ছন্ন_বাকেরগঞ্জ