| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 3:23 pm
Title :
নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি

বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানে পরপর দুইদিন হামলায় আহত চারজন, পুলিশের গুলি বর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫
  • 237 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষায় চলমান অভিযানে পরপর দুইদিন মৎস্য দপ্তরের টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে ছয় রাউন্ড বুলেট ছুড়েছে।

জানা গেছে, রবিবার ও সোমবার (১৯ও ২০ অক্টোবর) পরপর দুইদিন উপজেলার বিশারিকাঠি এলাকার তেতুলিয়া নদীর লঞ্চঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। অভিযানের সময় মা ইলিশ শিকাররত একটি চক্রকে লক্ষ্য করে অভিযান চালাতে গেলে তারা মৎস্য দপ্তরের বোটের ওপর ইট, বাঁশ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় মৎস্য দপ্তরের ডাটা এনুমারেটর জসিম (২৯) ও সাদ্দাম(২৮), পুলিশ  সদস্য প্রান্ত(৩০) এবং বোটের চালক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা  মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, “মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে। কিন্তু কিছু অসাধু জেলে ও মাছ ডাকাতচক্র অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এসব চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, মা ইলিশ রক্ষায় অভিযানকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category