| ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৭শে শাবান, ১৪৪৭ হিজরি February 15, 2026, 9:59 pm
Title :
বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ একটি আধুনিক, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান! উন্নয়নের নতুন প্রত্যাশা নবনির্বাচিত এমপি আবুল হোসেন খান-এর নেতৃত্বে গড়ে উঠবে আধুনিক ও ভালোবাসার জনপদ ইবনে সিনা স্বর্ণপদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী ঢাকা–৮ এ গণজোয়ারের ঐতিহাসিক বিজয়: জননেতা মির্জা আব্বাসকে নির্বাচিত করায় জনগণকে লায়ন নুরুল ইসলাম খান মাসুদের অভিনন্দন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্মকর্তারা বাকেরগঞ্জে রাতের আধারে দাড়িপাল্লার পক্ষে  ভোট কেনার সময় সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মোল্লা অবরুদ্ধ সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত  দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাহামুদুন্নবী তালুকদার! 

বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 1 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :- বরিশালের বাকেরগঞ্জে এক যুবককে পিটিয়ে আহত করে তার মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কবাই ইউনিয়নের পশ্চিম শিয়ালঘুনী গ্রামে ।

আহত ওই যুবক আজিজুল হাওলাদার (২০) কে অচেতন অবস্থায় বরিশাল শের-ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আজিজুলের পিতা নিজাম হাওলাদার (৫০) বাদী হয়ে ৬ জনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, কার্গো জাহাজের শ্রমিক আহত যুবক আজিজুল ত্রয়োদশ নির্বাচনের ভোট দেওয়ার জন্য বাড়িতে আসে। বাড়িতে আসার পরই এলাকার কয়েকজন বখাটে যুবক তাকে ভয়ভীতি দেখায় ও বিভিন্নভাবে উক্তাত্ত করতে থাকে। আজিজুল এতে প্রতিবাদ করলে তার সাথে বখাটেদের বাক বিতন্ডা হয়। এর জেরে ঘটনার দিন শুক্রবার (১৩ ই ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে আজিজুল ও তার বন্ধু বিকাশ পেয়ারপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে জনৈক বিমল মাল এর বাড়ির সামনের রাস্তায় পৌছালে একই এলাকার কালু হাওলাদারের ছেলে চয়ন(২০), রঙ্গেশ্বরের ছেলে শুশিল (২০), মিজানুর গাজীর ছেলে মহিবুল (১৯), নির্মলের ছেলে শুভ (২৫) ও সুধাইয়ের ছেলে( শংকর ১৮) সহ অজ্ঞাত কয়েকজন ধারালো দা,লোহার পাইপ, লাঠিসোঁটা নিয়ে তাদের পথরোধ করে আজিজুল এর উপর উপর্যুপরি হামলা চালায়। এসময় বখাটেদের আঘাতে আজিজুল লুটিয়ে পরলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। এছাড়াও তারা আজিজুলের সাথে থাকা মোবাইল, নগদ একুশ হাজার টাকা ও গলার চেইন ছিনিয়ে নেয়।
আজিজুলের সাথে থাকা তার বন্ধু বিকাশ দৌড়ে গিয়ে আজিজুলের বাবাকে খবর দিলে সে স্থানীয় লোকজন নিয়ে গুরুতর আহত আজিজুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এস আই ফোরকান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি, অধিকতর তদন্ত করলে সবকিছু জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category